প্রেম করে বিয়ে, বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল!

প্রেম করে বিয়ে করেছিলেন সিরাজ শেখ নাম এক যুবক। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি।

শুক্রবার বিকালে উপজেলার বাইখির চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজ ওই গ্রামের মজিবর শেখের ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা মেকানিক।

স্থানীয় সূত্রে জানা গেছে,

১৩ বছর আগে একই গ্রামের আফসার শেখের মেয়ে ইতি বেগমের সঙ্গে প্রেম করে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিরাজ।

তাদের ১১ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বছর দুয়েক আগে স্বামীর অমতে ইতি স্থানীয় একটি ফিজিওথেরাপি ক্লিনিকে চাকরি নেন।

এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তারা। দ্বন্দ্বের জের ধরে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যান ইতি।

একপর্যায়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন তিনি।

দেড় বছর মামলা লড়ে তিন লাখ টাকার বিনিময়ে তাদের বিচ্ছেদ হয়। স্ত্রীকে তিন লাখ টাকা দিয়ে সন্তানকে নিয়ে বাড়ি চলে আসেন সিরাজ।

বিচ্ছেদের পর বাড়িতে এসে এক মণ দুধ দিয়ে গোসল করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় যুবক হাসান সিকদার বলেন,

বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

এ নিয়ে আদালতে মামলা গড়ায়। পরে মামলা থেকে মুক্তি পেয়ে শুক্রবার বিকালে এক মণ দুধ কিনে তা দিয়ে গোসল করেন সিরাজ।

সিরাজ শেখ বলেন,

বিয়ের পর থেকেই নিজেদের মধ্যে বনিবনা হচ্ছিল না। দুই বছর আগে আমার অমতে সে স্থানীয় একটি ফিজিওথেরাপি ক্লিনিকে চাকরি নেয়।

পরে আমাদের বিরুদ্ধে মিথ্যা যৌতুক ও নারী নির্যাতনের মামলা করে। দেড় বছর ধরে মামলা চলে।

তিন লাখ টাকার বিনিময়ে মামলা মীমাংসা হয়েছে। ঝামেলা থেকে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করেছি।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card