ঢালিউডের শীর্ষ নায়িকা হিসেবে নিজের অবস্থান অনেক আগেই মজবুত করে নিয়েছেন বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’ ও ‘দামাল’র পর এবার ঈদে এ নায়িকা নিয়ে আসছেন তার নতুন সিনেমা ‘অন্তর্জাল’, দিলেন সেই ইঙ্গিত !
আজ শনিবার ‘অন্তর্জাল’-এর অফিসিয়াল ফেসবুকে ছবিটির পোস্টার প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে কিছু ইঙ্গিত দিয়ে লেখা হয়েছে,ু
“ইন্টারনেটের দুনিয়া রহস্যময়, যেখানে অসাবধানতা মানেই বিপদ। সেই বিপদের কারণ কি? মানুষ নাকি অন্যকিছু? আমাদের মানবজাতির ভবিষ্যৎ কী?
সেই সব রহস্যের জাল আর চাল নিয়ে ঈদুল আজহায় আসছে বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’। রহস্যের উদঘাটনে আপনিও যোগ দিন।”
মিম নিজেও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পোস্টারটি। এর আগে, এক অনুষ্ঠানে ছবিটি নিয়ে মিম বলেছিলেন,
‘এমন গল্পের সিনেমা এর আগে কখনও হয়নি। আমি যখন চরিত্রটি পাই তখন ভাবছিলাম কীভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব! এই ছবিতে এক অন্য মিমকে পাবেন সবাই।’
সিনেমায় নিজের নায়ক প্রসঙ্গে মিম আরও বলেছিলেন, “আমার নায়ক ‘অন্তর্জাল’। ছবির গল্পই আমার নায়ক।”
প্রসঙ্গত, আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এতে মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে।
চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ।
সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। মিম ছাড়া আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।
আরও পড়ুন:
- কক্সবাজারে আশ্রয় কেন্দ্রে ছুটছেন বাসিন্দারা
- যানজটে দুর্ভোগ; গুলশানে বাসা নিলেন মির্জা ফখরুল
- ৯৮০০ টাকায় বিক্রি হলো পদ্মার এক ইলিশ
- জেএসডি সভাপতি আ স ম রবের শয্যাপাশে মির্জা ফখরুল
- মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ
- কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত
- সিডরের মতোই শক্তিশালী মোখা: আবহাওয়া অধিদফতর
- পদ্মা সেতুতে ১০ মাসে ৭শ কোটি টাকার টোল আদায়
- আটটি বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- রেস্টুরেন্টের স্বাদে জ্যামাইকা গ্রিল চিকেন বানান
- ৮ নম্বর সংকেতে সেন্টমার্টিনের বাসিন্দারা আতঙ্কে!
- মাদকের টাকা না পেয়ে বাবার ঘাড়ে কোপ!
- যশোরে বাবলা গাছের আঘাতে ব্যক্তির মৃত্যু!
- মাতাল অবস্থায় এক বন্ধুকে খুন করলো অপর বন্ধু
- মোখার কারণে অভ্যন্তরীণ সব নৌযান চলাচল বন্ধ
- অ্যাংরি ওম্যান ‘জয়া বচ্চন’ আসছেন ‘অ্যাংরি দাদি’ রূপে

Comments are closed.