পাবনার ঈশ্বরদীতে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ মে) দুপুরে ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো সাঁড়া গোপালপুর এলাকার বাচ্চু মন্ডলের ছেলে জাহিদ হোসেন (১০), একই এলাকার পাঞ্জু প্রামাণিকের ছেলে হৃদয় হোসেন (১০), সাঁড়া ইউনিয়নের মাজদিয়া গ্রামের আকিজল হোসেনের মেয়ে আনিকা খাতুন (১১)। জাহিদ ও আনিকা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন।
স্থানীয়রা জানান, দুপুরে আড়াইটার দিকে বাড়ির পাশের মানিক হাজির পুকুরে তিনজন গোসল করতে নামে। এ সময় সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা।
এক পথচারী বিষয়টি বুঝতে পেরে পরিবার ও স্থানীয়দের খবর দেন।
স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, তিন শিশুর মরদেহ এখনো হাসপাতালে রয়েছে।
পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন :
- দুর্যোগ প্রতিমন্ত্রী: সুপার সাইক্লোনে পরিণত হবে না মোখা
- কক্সবাজারে আশ্রয় কেন্দ্রে ছুটছেন বাসিন্দারা
- মেট্রোরেল দিনে ১২ ঘণ্টা চালানোর পরিকল্পনা
- জটিলতা ভোজ্যতেলের নতুন ভ্যাট পরিশোধ নিয়ে
- ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
- পাকিস্তানের পরিস্থিতি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র
- পদ্মা সেতুতে ১০ মাসে ৭শ কোটি টাকার টোল আদায়
- মোখার কারণে অভ্যন্তরীণ সব নৌযান চলাচল বন্ধ
- ৮ নম্বর সংকেতে সেন্টমার্টিনের বাসিন্দারা আতঙ্কে!
- সাভারে সিলিন্ডার রিফিল কারখানায় বিস্ফোরণ; দগ্ধ ৩

Comments are closed.