পাকিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে অবস্থান পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন,
‘মার্কিন স্বার্থের জন্য একটি সমৃদ্ধ, শক্তিশালী ও গণতান্ত্রিক পাকিস্তান গুরুত্বপূর্ণ।’
যুক্তরাষ্ট্র বিশেষ কোনো প্রার্থী বা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় বলেও উল্লেখ করেন তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল তার দৈনিক প্রেস ব্রিফিংয়ে দক্ষিণ এশিয়ার এ দেশটির সাম্প্রতিক ডেভেলপমেন্ট সম্পর্কে একাধিক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, ‘আমরা পাকিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের স্বার্থে প্রয়োজন একটি নিরাপদ, সুরক্ষিত এবং সমৃদ্ধ পাকিস্তান। এটি মার্কিন-পাকিস্তান সম্পর্কের স্বার্থেই প্রয়োজন। আমরা বিশ্বজুড়ে গণতান্ত্রিক নীতি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই।’
বেদান্ত প্যাটেল বলেন, শুধু পাকিস্তান নয়, সারা বিশ্বের কোথাও যুক্তরাষ্ট্রের পছন্দের কোনো প্রার্থী বা প্রিয় রাজনৈতিক দল নেই।
আরও পড়ুন :
- কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত
- সিডরের মতোই শক্তিশালী মোখা: আবহাওয়া অধিদফতর
- পদ্মা সেতুতে ১০ মাসে ৭শ কোটি টাকার টোল আদায়
- মোখার কারণে অভ্যন্তরীণ সব নৌযান চলাচল বন্ধ
- সাভারে সিলিন্ডার রিফিল কারখানায় বিস্ফোরণ; দগ্ধ ৩
- রফতানি উন্নয়ন ইপিবির সনদপত্রে মিলবে নগদ সহায়তা
- সোনারগাঁয়ে ১৫ গ্রামের ৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- বিদেশে প্রেমিক : বিয়ের দাবিতে কিশোরীর অবস্থান বাড়িতে
- সুদান থেকে দেশে ফিরলেন আরও ২৩৯ বাংলাদেশি
- অ্যাংরি ওম্যান ‘জয়া বচ্চন’ আসছেন ‘অ্যাংরি দাদি’ রূপে
