রফতানি উন্নয়ন ইপিবির সনদপত্রে মিলবে নগদ সহায়তা

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রত্যয়ন সনদপত্র থাকলেই এখন থেকে আলু রফতানি খাতে নগদ সহায়তা পাওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আলু রফতানি খাতে নগদ সহায়তা প্রদান অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিইএ) প্রত্যয়নপত্র দাখিল সংক্রান্ত রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২০১৯ সালের ২০ অক্টোবরের সংযোজনী-ক অনুসারে রফতানি উন্নয়ন ব্যুরোর প্রত্যয়ন সনদপত্র দাখিলের শর্ত বহাল থাকবে।

মূলত আদালতে রিটের কারণে সৃষ্ট জটিলতা নিরসন ও সহায়তা প্রদান অব্যাহত রাখার স্বার্থে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যা অবিলম্বে কার্যকর করা হবে।

আরও পড়ুন :

এনএএন টিভি