নিতাইগঞ্জে সেই ভবন মালিকের বিরুদ্ধে মামলা

নিতাইগঞ্জে বিস্ফোরণের ঘটনায় ভেঙ্গে ফেলা সেই ভবনের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১১ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সানজিদা সারোয়ার এই আদেশ দেন। (সিআর নং-১৫২/২৩)।

মানবিক কারণে বাদী পক্ষের হয়ে মামলাটি পরিচালনা করছেন নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র আইনজীবী

ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।

তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি আদালত আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছে।

মামলায় অভিযুক্ত ভবন মালিকের নাম ইলিয়াস দেওয়ান (৭৫)। সে নারায়ণগঞ্জের আর.কে.দাস রোডের নাজমা ফ্লাওয়ার মিলস্‘র মালিক ও রাজধানী ঢাকার উত্তরার বাসিন্দা।

মামলাটি দায়ের করেছেন বিস্ফোরণে নিহত মো. ইকবাল হোসেনের স্ত্রী খাদিজা আক্তার হাবিবা। মোকাদ্দমার ধারা- ৩০৪(ক)/৩৩৮/৩২৬/৪৩৬ দাঃ বিঃ।

অভিযোগে বাদী উল্লেখ করেন, ইকবাল হোসেন আর.কে দাস রোডে একটি সিকিউরিটি সার্ভিস লি. চাকুরী করতেন।

সেই সড়কেই ইলিয়াস দেওয়ানের মালিকানাধীন নাজমা ফ্লাওয়ার মিলস্ অবস্থিত। প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগের পাইপ বেশ পুরাতন ছিল এবং যত্ন নিতেন না।

ঘটনার দিন ১৮ মার্চ ওই কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় গ্যাস বিস্ফোরণে মো. ইকবাল হোসেনসহ ৩ জন নিহত হয়

এবং আরও ৬ জন মারাত্মক ভাবে আহত হয়। এ ঘটনার পর বাদি থানায় মামলা করতে চাইলে বিবাদী প্রভাবে মামলাটি দায়ের করতে পারেনি।

দীর্ঘ দিনেও ক্ষতিপূরণ না পাওয়ায় আদালতের দারস্ত হতে বাঁধ্য হয়েছেন বলে জানায় মামলার বাদী।

জানা গেছে, নাজমা ফ্লাওয়ার মিলস্ এর ভবনে গত ৩ বছরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণহানী হয়েছে এবং আহত হয়েছে অনেকে।

এরপরেও কারখানা কর্তৃপক্ষের টনক নড়েনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারদের।

ওই ভবনটি ভাঙ্গার জন্য সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একাধীকবার বলা হয়েছিলো বলেও জানা গেছে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি