কক্সবাজারে উপকূলীয় এলাকায় অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব শুরু হয়েছে।
শুক্রবার সকাল থেকেই কক্সবাজারের আকাশ মেঘাচ্ছন্ন। বেলা গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা পাওয়া যায়নি। বেলা ১১টার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়। বর্তমানে জেলার বেশকিছু এলাকায় হালকা বৃষ্টি হচ্ছে।
রামুর বাসিন্দা কফিল উদ্দিন জানান, সময় যতোই গড়াচ্ছে ততোই বাতাস বাড়ছে। সকাল থেকে আকাশ মেঘলা। সেই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তা আব্দুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, মোখা কক্সবাজার উপকূলের কাছাকাছি। সাগর কিছুটা উত্তাল। মোখার প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাতাসের তীব্রতা বাড়বে। ফলে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প এবং পাহাড়ে বসতিগুলো ঝুঁকিতে পড়বে।
তিনি বলেন, সিডর ছাড়া গেল ১৫ বছরে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি কক্সবাজারে। এবার মোখা কক্সবাজার অভিমুখী হওয়ায় ক্ষয়ক্ষতি বাড়ার শঙ্কা রয়েছে। মোখার প্রভাব বিবেচনায় নিয়ে আগে থেকেই পাহাড় ও রোহিঙ্গা ক্যাম্পের প্রতি সতর্ক দৃষ্টি রাখা জরুরি।
আরও পড়ুন :
- পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
- স্বামীর দেওয়া আগুনে ঝলসে গৃহবধূর মৃত্যু
- অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ‘মোখা’, আঘাত হানতে পারে যে গতিতে
- বরিশালের কীর্তনখোলায় তেলবাহী জাহাজে আগুন
- পিয়াজের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেবে সরকার
- স্ত্রীকে ইভ টিজিংয়ে বাধা দেওয়ায় প্রাণ গেলো স্বামীর
- মুন্সিগঞ্জে পরীক্ষা দিতে এসে মারা গেলো পরীক্ষার্থী
- নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
- সোনারগাঁয়ে মেয়ের সামনে বাবাকে হত্যার চেষ্টা
- ২০২৩-২০২৪ অর্থবছরে বরাদ্দ পেল ১০ মেগা প্রকল্প
