২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। এছাড়া নতুন অর্থবছরের জন্য উন্নয়ন বাজেটে ১০ মেগা প্রকল্পে মোট বরাদ্দ দেওয়া হয়েছে ৬০ হাজার ৫৩ কোটি টাকা।
বৃহস্পতিবার (১১ মে) এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এর অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২৩-২০২৪ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্প সংখ্যা ১ হাজার ৩০৯টি।
এর মধ্যে, বিনিয়োগ প্রকল্প ১ হাজার ১১৮টি, সমীক্ষা প্রকল্প ২২টি, কারিগরি সহায়তা প্রকল্প ৮০টি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/করপোরেশনের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প ৮৯টি।
এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে ১০টি মেগা প্রকল্পে। এর মধ্যে, প্রায় ৯ হাজার ৭০৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য।
চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে প্রকল্পটির জন্য ১১ হাজার ১৩৯ কোটি টাকার বরাদ্দ ছিল।
দেশের ইতিহাসে একক প্রকল্প হিসেবে সবচেয়ে বেশি ১ লাখ ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ পাওয়া এই প্রকল্পের মাধ্যমে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।
রাশিয়ার অর্থায়ন ও কারিগরি সহায়তায় ২০১৬ সালে শুরু হওয়া প্রকল্পটি আগামী ২০২৫ সালে শেষ করার লক্ষ্য রয়েছে সরকারের।
এদিকে, নতুন এডিপিতে দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ৯ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) (১ম সংশোধিত) প্রকল্পে।
এতে প্রায় ৮ হাজার ৫৮৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া বরাদ্দে চতুর্থ অবস্থানে আছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প। এই প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৫ হাজার ৮৭০ কোটি টাকা।
অন্যদিকে, প্রায় ৫ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ নিয়ে পঞ্চম স্থানে আছে পদ্মা সেতু রেল সংযোগ (১ম সংশোধিত) প্রকল্প।
আগামী বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
পাশাপাশি ষষ্ঠ অবস্থানে থাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (১ম পর্যায়) (১ম সংশোধিত) প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৫ হাজার ৪৯৯ কোটি টাকা।
চলতি অর্থবছরের আরএডিপিতে প্রকল্পটিতে বরাদ্দ আছে ৪ হাজার ৪৭০ কোটি টাকা।
এছাড়া সপ্তম অবস্থানে আছে ফিজিক্যাল ফ্যাসিলিটিজ ডেভেলপমেন্ট (পিএফডি) (১ম সংশোধিত)। এই প্রকল্পে বরাদ্দ প্রায় ৪ হাজার ৬৯৬ কোটি টাকা।
পাশাপাশি ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) প্রায় ৩ হাজার ৯১১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর এবং নতুন বাজার হয়ে পূর্বাচলের পিতলগঞ্জ পর্যন্ত ৩১ দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই মেট্রোরেল প্রকল্পের ব্যয় ধরা হয়েছে সাড়ে ৫২ হাজার কোটি টাকা।
এই মেগা প্রকল্পটির জন্য চলতি সংশোধিত এডিপিতে এই প্রকল্পে বরাদ্দ রয়েছে ৪৮৬ কোটি টাকা। প্রকল্পটি ২০২৬ সালে শেষ করার লক্ষ্য রয়েছে সরকারের।
এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পে বরাদ্দ প্রায় ৩ হাজার ৭৭৮ কোটি টাকা এবং ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬) (২য় সংশোধিত) প্রকল্পে প্রায় ৩ হাজার ৪২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
আরও পড়ুন :
- রাজধানীতে সিলিং ফ্যানে ঝুলছিল চা দোকানির মরদেহ
- সোনারগাঁয়ে মেয়ের সামনে বাবাকে হত্যার চেষ্টা
- নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেন রিয়াজ
- দেহব্যবসার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী গ্রেপ্তার
- বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালক নিহত
- ছোট ভূখণ্ডে বিশাল জনগোষ্ঠী সামাল দিচ্ছি: প্রধানমন্ত্রী
- নোয়াখালীতে দৃষ্টি প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: দণ্ডিত ৬ আসামির জামিন
- বন্দরে পানির জন্য কলস নিয়ে বিক্ষোভ
- শ্রীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত ৬ আসামির জামিন
- কারাগারে বিষ প্রয়োগে হত্যার আশঙ্কা ইমরান খানের
- সাংবাদিক আব্দুস সালাম মিন্টুকে মিথ্যা মামলার হুমকী প্রাদন
- মেহেরপুরে বাসের ধাক্কায় পশু চিকিৎসক নিহত
- আম কুড়াতে গিয়ে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত
- এফবিসিসিআই কর্মক্ষেত্রে সম-অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে
- ‘মোখা’ মোকাবিলায় খুলনায় ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত
- মিন্নির জামিন আবেদনের শুনানি হতে পারে আজ
- নরসিংদীতে ৫০ কেজি গাঁজা সহ আটক-২

Comments are closed.