রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় জয়নাল (৪৩) নামে এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ মে) রাতে কামরাঙ্গীরচরের পূর্বরসুলপুর ৭ নম্বর গলির মিরাজ মিয়ার বাসার একটি কক্ষ থেকে ওই চা দোকানির লাশ উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত জয়নাল শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার হাওলাদার কান্দি গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পূর্বরসুলপুর ৭ নম্বর গলি মিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,
‘খবর পেয়ে কামরাঙ্গীরচর পূর্বরসুলপুর ৭ নম্বর গলির মিরাজ মিয়ার বাসার একটি কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই চা দোকানির মরদেহ উদ্ধার করা হয়।
পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (১১ মে) সকালে লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
নিহত জয়নালের স্ত্রীর বরাতে এসআই সাইফুল ইসলাম জানান,
‘বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন জয়নাল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভাব-অনটনের জন্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।’
আরও পড়ুন :
- সোনারগাঁয়ে মেয়ের সামনে বাবাকে হত্যার চেষ্টা
- নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেন রিয়াজ
- দেহব্যবসার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী গ্রেপ্তার
- বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালক নিহত
- ছোট ভূখণ্ডে বিশাল জনগোষ্ঠী সামাল দিচ্ছি: প্রধানমন্ত্রী
- নোয়াখালীতে দৃষ্টি প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: দণ্ডিত ৬ আসামির জামিন
- বন্দরে পানির জন্য কলস নিয়ে বিক্ষোভ
- শ্রীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত ৬ আসামির জামিন
- কারাগারে বিষ প্রয়োগে হত্যার আশঙ্কা ইমরান খানের
- সাংবাদিক আব্দুস সালাম মিন্টুকে মিথ্যা মামলার হুমকী প্রাদন
- মেহেরপুরে বাসের ধাক্কায় পশু চিকিৎসক নিহত
- আম কুড়াতে গিয়ে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত
- এফবিসিসিআই কর্মক্ষেত্রে সম-অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে
- ‘মোখা’ মোকাবিলায় খুলনায় ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত
- মিন্নির জামিন আবেদনের শুনানি হতে পারে আজ
- নরসিংদীতে ৫০ কেজি গাঁজা সহ আটক-২

Comments are closed.