কবি নজরুলের পুত্রবধূর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশিষ্ট সংগীত শিল্পী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১২ মে) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিখ্যাত নজরুল গীতি শিল্পীর মৃত্যুতে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হলো।

প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কল্যাণী কাজী শুক্রবার (১২ মে) ভোরে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

তিনি জাতীয় কবির ছোট ছেলে কাজী অনিরুদ্ধের স্ত্রী।

কল্যাণী কাজীর মৃত্যুতে শোক প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিশিষ্ট সংগীতশিল্পী ও কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ,

তথা কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।

কল্যাণী কাজীর গাওয়া নজরুল সংগীতের প্রশংসা করে মমতা বলেন, তার প্রয়াণে সংগীতজগতে এক অপূরণীয় ক্ষতি হলো।

আমি কল্যাণী কাজীর আত্মীয়-স্বজন ও অনুরাগীদের সমবেদনা জানাচ্ছি।

কল্যাণী কাজী ছিলেন কাজী নজরুল ইসলাম একাডেমির উপদেষ্টা পরিষদের সভাপতি।

নজরুল সংগীতে অবদানের জন্য ২০১৫ সালে কল্যাণী কাজীকে ‘সংগীত মহাসম্মান’ পুরস্কারে ভূষিত করে পশ্চিমবঙ্গ সরকার।

 

আরও পড়ুন :

এনএএন টিভি