স্কুল যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দিনকে (৪৭) রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায়
জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ স্কুল শিক্ষক সমিতির জেলা শাখা।
মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
আহত শিক্ষকের স্ত্রী আশা আক্তার বাদী হয়ে ফজলুর রহমান (৫৫), সজিব মিয়া (২৮) ও উজ্জ্বল মিয়াসহ (২৮)
পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন।
গত বুধবার বিকালে ঢাকার আশুলিয়া থেকে ওই তিন আসামিকে গ্রেফতার করে র্যাব-৪ একটি টিম।
আসামিদের শাস্তির দাবিতে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিতে জেলা শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা কাশিনাথ সরকার,
সহসভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক বজলুর রহমান, সহসাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক আরশেদ আলী প্রমুখ বক্তব্য দেন।
এ ব্যাপারে সদর থানার ওসি আবদুর রউফ সরকার বলেন,
গ্রেফতার তিন আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন :

Comments are closed.