নারায়ণগঞ্জে সন্তানের গলায় ছুরি,বাবাকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে, স্ত্রী ও সন্তানের গলায় ছুরি ধরে স্বামীকে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় গোগনগর এলাকার সন্ত্রাসী শাজাহান ও সোহেল বাহিনী ।

বুধবার আনুমানিক রাত পোনে দশটার দিকে গোগনগর, বাড়িরটেক শিষ মহল এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় মনির কে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

মুলত মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ার কারনেই কাল হয়ে দাঁড়ায় মনিরের । সেই শত্রুতার জের ধরে মনিরের কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবী করেন সন্ত্রাসী শাজাহান ও সোহেল বাহিনী ।

নারায়ণগঞ্জে  গোগনগর ইউনিয়নে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছেন এই সোহেল ও শাজাহান বাহিনী । তাদের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় এলাকাবাসী।

কোলের ছোট্ট শিশুর গলায় ছুরি!! কি অপরাধ ছিলো তার!! কেন লাঞ্চিত হতে হলো স্ত্রীকে??মাদক সেবনে বাধা ও টাকা না দেওয়াই কি ছিলো মনিরের অপরাধ??

সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আহত মনিরের পরিবার।

 

ইউটিউবে ভিডিওটি দেখতে  লিঙ্কে ক্লিক করুন : https://youtu.be/JLZfJZLZwsE

 

আরও পড়ুন :

এনএএন টিভি