আজ ১২ মে, রোজ শক্রুবার। পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র মতে ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়। ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। জেনে নিন আপনার আজকের রাশিফল-
মেষ
পারিবারিক কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। কাছের মানুষের সঙ্গে সম্পর্ক ইতিবাচক থাকবে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনা এগিয়ে যাবে। সবার বক্তব্য শোনার অভ্যাস করুন। বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন।
বৃষ
কোনো খবর উৎসাহিত করবে। গুরুত্বপূর্ণ কাজে গতি আসবে। নতুন যোগাযোগ অর্থাগমের পথ দেখাবে।
উন্নতির ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না।
মিথুন
কোনো কাজে আর্থিক সুবিধা পেতে পারেন। ব্যবসায় উন্নতির যোগ। কাজে বাধা এলেও দীর্ঘস্থায়ী হবে না। অসমাপ্ত কাজ অনেকটা শেষ হবে।
সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। ইতিবাচক মনোভাবে সুফল পাবেন।
কর্কট
আজ ভালো কাজ দিয়ে অন্যদের প্রভাবিত করতে পারবেন।
আত্মবিশ্বাস শক্তিশালী হবে। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিতে পারবেন।
পড়ে থাকা কাজের সুরাহা হবে। অনুকূল পরিস্থিতির সদ্ব্যবহার করুন। ভালো থাকুন।
সিংহ
প্রত্যাশিত কাজে বাধা পড়তে পারে। কোনো কিছু নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। কারো অসুস্থতায় উদ্বেগ থাকতে পারে
অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। সময়োপযোগী সিদ্ধান্ত আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে।
কন্যা
কোনো শুভ সংবাদে আশাবাদী হবেন। কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। অর্থ উপার্জনের সুযোগ আসবে।
ব্যবসার ক্ষেত্রে অর্থের জোগান ভালো হবে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন।
মতভেদ সত্ত্বেও কাছের মানুষদের সুন্দর অনুভূতি প্রদর্শন করুন।
তুলা
ভালো কোনো পরিবর্তন আসতে পারে। আপনার দৃঢ়তা ও বিশ্বস্ততা অন্যের দৃষ্টি আকর্ষণ করবে। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে।
উপার্জনের ভাগ্য ভালো, আর্থিক উন্নতি বজায় থাকবে। নিজেকে সঠিক পথে রাখুন।
বৃশ্চিক
সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন। স্বকীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সফলতা পাবেন।
গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। পারিবারিক বন্ধন মজবুত করুন। প্রচেষ্টা অব্যাহত রাখুন।
ধনু
কোনো পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। পাওনা আদায়ে কিছুটা অগ্রগতি হবে। কারো প্রতি মন ক্ষুব্ধ থাকতে পারে। বিরোধ এড়িয়ে চলুন।
প্রয়োজনীয় কাজে শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় রাখুন। মন ভালো রাখুন।
মকর
পুরনো সমস্যার জট খুলবে। যৌথ কাজে অগ্রগতি হবে। উপার্জন হলেও আর্থিক চাপ থাকবে।
কোনো ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ দেখা দিতে পারে। সঠিক বুদ্ধি প্রয়োগে অবস্থার পরিবর্তন আনুন। শরীর ভালো রাখুন।
কুম্ভ
ছোট কোনো সমস্যা অস্থিরতা সৃষ্টি করতে পারে। ঝুঁকি নেওয়ার প্রবণতা সতর্কতার অভাবে সমস্যা হতে পারে।
স্পর্শকাতর বিষয়ে ধৈর্য ধরুন। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। ভালো সময়ের অপেক্ষা করুন।
মীন
আপনার সাহসী উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে। অর্থাগমের সুযোগ আসবে।
সামাজিক কর্মকাণ্ডে নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। রোমান্স শুভ।
