ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাবির (ঢাকা বিশ্ববিদ্যালয়)  আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

আজ শনিবার (১৩ মে) সকাল ১১টা থেকে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

এতে অংশ নিচ্ছে ৪১ হাজার ৩৬৮ জন ভর্তীচ্ছু। এ ইউনিটে আসনসংখ্যা ১ হাজার ৫০। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছে ৩৯ জন প্রতিযোগী।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামের ভর্তি পরীক্ষা শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সকাল ১১টায় বিজনেস স্টাডিস অনুষদ ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

ভর্তি নির্দেশিকা অনুযায়ী, ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের মানকে ২০ ধরে মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাতালিকা তৈরি করা হবে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি