সবজি হিসেবে মিষ্টি কুমড়া খেলেও এর বীজ বা বিচি অনেকেই খান না। কিন্তু আপনি কি জানেন, কুমড়ার বিচি না খেলেই বড়সড় ভুল করবেন আপনি।
সহজলভ্য এ সবজি যতটা পুষ্টিগুণ সম্পন্ন ঠিক ততটাই উপকারী এ সবজির বীজ।
পুষ্টিবিদরা বলছেন, ‘পাওয়ার হাউস’ মিষ্টি কুমড়ার বিচিতে আছে ভিটামিন বি, ম্যাগনেশিয়াম, প্রোটিন ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ সব খাদ্য উপাদান।
প্রতি ১০০ গ্রাম কুমড়ার বিচিতে প্রায় ৫৬০ ক্যালোরি পাওয়া যায়।
নিয়মিত কুমড়ার বিচি খেলে হৃদযন্ত্র ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ওজন কমায়, চুল ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে।
যদি ঘুমের সমস্যায় দীর্ঘদিন ভোগেন তবে কুমড়ার বিচিকে কাজে লাগাতে পারেন।
কারণ কুমড়ার বিচিতে আছে সেরোটোনিন। এ উপাদান ঘুম এনে দিতে পারে নিমিষেই।
ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি অ্যালার্জির সমস্যাও দূর করতে পারে এ বীজ।
এ বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে ভালো কাজ করতে পারে এই খাবার।
বীজ বা বিচি খেতে কুমড়া থেকে তা আলাদা করে একটি প্লেটে ছিটিয়ে রাখুন।
নিয়মিত রোদে শুকাতে দিন। ঝরঝরে হলে কড়াইয়ে হালকা ভিজে নিতে পারেন।
আরও পড়ুন :
- গরমে অধস্তন আদালতে কোট-গাউন পরতে হবে না
- সিটি করপোরেশন ড্রেনের ময়লা রাস্তার উপরে
- চাঁদপুরে ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক
- যানজটে দুর্ভোগ; গুলশানে বাসা নিলেন মির্জা ফখরুল
- ৯৮০০ টাকায় বিক্রি হলো পদ্মার এক ইলিশ
- জটিলতা ভোজ্যতেলের নতুন ভ্যাট পরিশোধ নিয়ে
- জেএসডি সভাপতি আ স ম রবের শয্যাপাশে মির্জা ফখরুল
- পাকিস্তানে সামরিক আইনের গুজব, যা বলল সেনাবাহিনী
