দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বসবাস করছেন রাজধানীর উত্তরায়। অন্যদিকে, তার দলের চেয়ারপারসনের ও দলের কেন্দ্রীয় কার্যালয় গুলশানে এবং নয়াপল্টনে।
তাই স্বস্তিতে দৈনন্দিন দলীয় কার্যক্রম পরিচালনার জন্য উত্তরার বাসা পাল্টে গুলশানে আসছেন মির্জা ফখরুল। ঢাকার বাসভবন পরিবর্তন করে আগামীকাল রোববার (১৪ মে) তিনি গুলশানের নতুন বাসায় উঠবেন বলে জানা গেছে।
জানা গেছে,
প্রতিদিনই কোনো না কোনো দলীয় কাজের জন্য ঢাকার এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটতে হয় মির্জা ফখরুলকে।
আর তীব্র যানজটে নাকাল হয়ে মাঝেমধ্যে অসুস্থও হয়ে পড়তে হয়েছে তাকে। তাই স্বস্তির জন্য বাসা পরিবর্তন করেছেন বিএনপি মহাসচিব।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন,
‘বিএনপি মহাসচিব গুলশান-২ নম্বরের ৭১ নম্বর রোডের একটি বাসায় উঠছেন।
ওই এলাকার ৭৯ নম্বর সড়কের বাসায় থাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই এলাকার ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়।
‘তবে উত্তরা থেকে আসা-যাওয়া অনেকটা ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে। প্রচণ্ড যানজটে অসুস্থ হয়ে যেতে হচ্ছে প্রায়ই। এ কারণে বাসা পরিবর্তন করছেন দলের মহাসচিব।’
নেতাকর্মীরা মনে করছেন,
‘উত্তরা থেকে গুলশানের দিকে এগিয়ে আসায় তুলনামূলক কম সময়ে গুলশান ও নয়াপল্টনের দিকে আস যাওয়া করার সুযোগ পাবেন বিএনপি মহাসচিব।’
আরও পড়ুন:
- জেএসডি সভাপতি আ স ম রবের শয্যাপাশে মির্জা ফখরুল
- মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ
- পাকিস্তানের পরিস্থিতি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত
- সিডরের মতোই শক্তিশালী মোখা: আবহাওয়া অধিদফতর
- পদ্মা সেতুতে ১০ মাসে ৭শ কোটি টাকার টোল আদায়
- আটটি বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- বাগেরহাটে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- রেস্টুরেন্টের স্বাদে জ্যামাইকা গ্রিল চিকেন বানান
- ৮ নম্বর সংকেতে সেন্টমার্টিনের বাসিন্দারা আতঙ্কে!
- মাদকের টাকা না পেয়ে বাবার ঘাড়ে কোপ!
- যশোরে বাবলা গাছের আঘাতে ব্যক্তির মৃত্যু!
- মাতাল অবস্থায় এক বন্ধুকে খুন করলো অপর বন্ধু
- সাভারে সিলিন্ডার রিফিল কারখানায় বিস্ফোরণ; দগ্ধ ৩
- খুলনায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১২
- টাঙ্গাইলে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- বাবা হতে চলেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান!
- রাঘব ও পরিণীতির বাগদান আজ!
- মোখার কারণে অভ্যন্তরীণ সব নৌযান চলাচল বন্ধ
- অ্যাংরি ওম্যান ‘জয়া বচ্চন’ আসছেন ‘অ্যাংরি দাদি’ রূপে

Comments are closed.