জেএসডি সভাপতি আ স ম রবের শয্যাপাশে মির্জা ফখরুল

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর শনিবার (১৩ মে) দুপুরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

এ সময় আ স ম রবের স্ত্রী তানিয়া রব তার শারীরিক অবস্থা সম্পর্কে বিএনপি মহাসচিবকে অবহিত করেন।

মির্জা ফখরুল বলেন,

`আ স ম আব্দুর রবকে দেখতে এসেছিলাম। তিনি দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব।

এ দেশের স্বাধীনতা যুদ্ধে আ স ম আব্দুর রব গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। স্বাধীনতা সংগ্রামকে সংগঠিত করতে কাজ করেছিলেন।

তিনি এখনও এই বয়সে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, কাজ করে যাচ্ছেন।’

বিএনপি মহাসচিব বলেন,

‘আপনারা জানেন গণতন্ত্র মঞ্চের অন্যতম সদস্য তার দল। আমরা তাদের সাথে যুগপৎ আন্দোলন করছি।

সেই আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা লড়াই করছি সংগ্রাম করছি।

আশা করি, দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন, তার যে নেতৃত্ব, তা দিয়ে আমাদের সহযোগিতা করবেন, মানুষকে মুক্ত হতে সহায়তা করবেন।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন,

‘আ স ম আব্দুর রব অসুস্থ হলেও আন্দোলনে কোনো ব্যাঘাত ঘটবে না। তার দল রয়েছে, তাদের সাথে তিনি কথা বলছেন, সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’

তিনি আরও বলেন,

‘আমরা এই আন্দোলনকে মনে করছি মুক্তির আন্দোলন। আমরা আশাবাদী ১৯৭১ সালে যেভাবে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, ঠিক একইভাবে গণতন্ত্রের সংগ্রামে লড়াইয়ে নেতৃত্ব দিতে পারবেন।’

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এনএএন টিভি