এবার সাংবাদিক হতে চান পরীমণি!

নায়িকা হিসেবে পরীমণির ক্যারিয়ার সমৃদ্ধ নয়, তবে পরীমণিকে নিয়ে প্রকাশিত খবরের শিরোনামগুলো হয় রসালো। সে কারণে পেশা পরিবর্তনের সুযোগ আসলে সাংবাদিক হওয়ার ইচ্ছার কথা জানান এ নায়িকা। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের  ঈদুল আজহা উপলক্ষ্যে করা একটি অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানটি প্রচারের আগেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক মিনিটের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন পরীমণি। ভিডিওটিতে সাংবাদিক হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন পরী।

অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা সাজু খাদেম। তিনি পরীকে জিজ্ঞেস করেন,

‘এখন যদি আপনার পেশা পরিবর্তনের সুযোগ দেওয়া হয় তাহলে কোন পেশাটি বেছে নিবেন?’

এর জবাবে, এই নায়িকা জানান, সাংবাদিকতা। কারণ হিসেবে তিনি বলেন, ‘সুন্দর সুন্দর শিরোনাম দিয়ে মানুষকে ঢপ দেওয়া যাবে।’

অনুষ্ঠানে এ রকম অসংখ্য মজার মজার প্রশ্নের উত্তর দিতে দেখা যায় এই অভিনেত্রীকে। যেখানে তিনি আরও জানান, জীবনে প্রেমের থেকে ভুল বেশি করেছেন।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card