“কাজের বড় সমালোচক কে” জানালেন অভিনেত্রী ফারিয়া

টিভি নাটকের এ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে কাজের মাধ্যমে ব্যাপক দর্শক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রথম সমালোচকের নাম উল্লেখ অভিনেত্রী করে বলেন,

‘আমার কাজের সবচেয়ে বড় সমালোচক আমার মা। সবার আগে সেই আমার নিজের অভিনয়ের ভুলক্রটি ধরিয়ে দেয়। আর আমি সেই ভুল থেকেই শিক্ষা নিই।’

নাটকে সিন্ডিকেট আছে কি না, জানতে চাইলে ফারিয়া বলেন,

‘সবাই এখন নিজেদের পছন্দের শিল্পীর সঙ্গে অভিনয় করতে চায়। তবে আমি কোনো সিন্ডিকেটের মধ্যে নেই।’

গল্প পছন্দ হলে ওয়েব সিরিজেও অভিনয় করতে ইচ্ছুক- এমন তথ্য জানিয়ে অভিনেত্রী ফারিয়া শাহরিন বলেন,

‘ওটিটিতে অবশ্যই কাজ করতে চাই। তবে আমার কাছে এখন পর্যন্ত যে ধরনের গল্প এসেছে কোনোটিই পছন্দ হয়নি। ভালো গল্প ও চরিত্র খুঁজছি। পেলে যেকোনো সময়ই কাজের বিষয়ে জানাতে পারব।’

‘আমি সবসময় ভিন্নধর্মী কাজের জন্য মুখিয়ে থাকি। ভালো গল্প ও চরিত্রে কাজ করতে চাই, যেখানে অভিনয়ের সুযোগ আছে। কিন্তু আমার কাছে সেরকম কাজের প্রস্তাব আসছে কম।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card