সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারি। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের বিহারের কাইমুরে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় অভিনেত্রীসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, সংগীতশিল্পী ছোটু পান্ডে পুরো টিম নিয়ে ইউপি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে। কাইমুরে জাতীয় সড়কের এ দুর্ঘটনা এতটাই ভয়ংকর ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে । হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া যায়নি।
এ ঘটনায় ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি শোক প্রকাশ করেছে। একইসঙ্গে তারকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিহারের মুখমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেছেন, কাইমুর জেলার মোহানিয়া তানায় এলাকায় এনএইচ ২-এ দেবকালীর কাছে ভয়ংকর সড়ক দুর্ঘটনায় শোকাহত। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
