চরণ-উপাসনার সন্তানের নামকরণ রাজকীয়ভাবে অনুষ্ঠিত

বিয়ের প্রায় ১১ বছরের মাথায় রাম চরণ-উপাসনার সংসারে আলোর প্রদীপ হয়ে ২০ জুন হায়দরাবাদে কন্যা সন্তানের আগমনে খুশি দক্ষিণী ছবির জগৎ।

অভিনেতার মেয়ের জন্মের খবর পেয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন দেশের নামজাদা সব তারকা।

শুক্রবার (৩০ জুন) ছিল রাম চরণের মেয়ের নামকরণ অনুষ্ঠান। যদিও জন্মের পরই দাদা চিরঞ্জীবী নাতনির নাম রাখেন ‘মেগা প্রিন্সেস’। অবশেষে ৩০ জুন আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হলো তারকা-কন্যার।

রাম চরণ মেয়ের নাম রেখেছেন ক্লিন কারা কোনিডেলা। অভিনেতার মেয়ের নামকরণ অনুষ্ঠানের ছবি দিয়ে লেখেন,

‘চেঞ্চু জনজাতির উপাস্যা বহুরম্যা দেবীর আশীর্বাদে আপনাদের সকলের সঙ্গে আমাদের কন্যা ক্লিন কারার পরিচয় করাচ্ছি।’

এ প্রসঙ্গে অভিনেতা জানান,

নামটি নেওয়া হয়েছে ‘ললিতা সহস্রনাম’ থেকে, যা ব্রহ্মাণ্ড পুরাণের একটি অংশ।

এই নাম মানুষের মধ্যে আধ্যাত্মিক ভাব জাগ্রত করে, এটাই এর মাহাত্ম্য। তবে এমন একটা নামে নির্বাচনের পুরো কৃতিত্বই অভিনেতা দিয়েছেন মেয়ের দাদা-দাদিকে।

রাম চরণের কন্যার এমন নামকরণে খুশি তার অনুরাগীরা। কেউ লিখেছেন,

‘কী পবিত্র একটা নাম!’ কারও কথায়, ‘দক্ষিণী তারকারা যে নিজেদের শিকড় ভোলেন না, এটা তারই প্রমাণ।’

নামকরণ অনুষ্ঠানটি হয়েছে রাম চরণের শ্বশুরবাড়িতেই। তারকা-কন্যার নামকরণ অনুষ্ঠান উপলক্ষে উপহার হিসেবে মুকেশ ও নীতা আম্বানি পাঠিয়েছেন সোনার দোলনা।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card