মাত্র ৪ বছরেই ছেলের হাতে ‘অলৌকিক’ গুণ, যা বললেন নুসরাত

বয়স এখনো চার বছর হয়নি। এর মধ্যেই ছেলে ঈশান যে এমন কাজ করবে- তা ভাবতেই পারেননি টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। ২০২৫ সালের সেপ্টেম্বরে যার বয়স চার বছর পূর্ণ হবে, সে কিনা অলৌকিক কর্ম করে বসে আছে। এ দেখে তার মায়ের ধারণা— অনেক শিশুর থেকে সে এগিয়ে রয়েছে।

অভিনেত্রীর চোখের মণি ছেলে ঈশান দাশগুপ্ত। তার সবটা জুড়ে এখন শুধুই ঈশান। ছেলের ছোট থেকে বড় হওয়ার কোনো মুহূর্তই হারাতে চান না নুসরাত জাহান। তাই আগের চেয়ে কাজের পরিমাণও কমিয়ে দিয়েছেন। চেষ্টা করছেন যত বেশি সময় ঈশানকে দেওয়া যায়। তার ছোট ছোট সাফল্য সবসময় উপভোগ করার চেষ্টা করেন অভিনেত্রী।

তেমনই একটা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন নুসরাত জাহান। সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, দুটো আটার রুটি। অনেকে ভাবতেই পারেন এই স্যাঁকা রুটির আবার কী বিশেষত্ব রয়েছে?

তবে এ বিষয়ে অভিনেত্রী সেই ছবির ক্যাপশনে লিখেছেন—ছেলে যখন রান্না করতে যায়, আমি ধন্য। কী দারুণ দক্ষভাবে রুটি তৈরি করেছে সে। এ কথা অনেকে ভাবতেই পারবেন না।

খুদের এই রুটি বানানো দেখে নেটিজেনদের একাংশ অবাক, অনেকেই আবার বলেছেন, ঈশান তার মায়ের গুণ পেয়েছে। নুসরত যেমন ছবি আঁকায় পারদর্শী, তেমনই তাঁর রান্নার হাতও চমৎকার— বিরিয়ানি থেকে শুরু করে কেক, নায়িকার তৈরি খাবার সকলেই প্রশংসা করেন।

ঈশানকে জন্মের পর প্রথমদিকে ক্যামেরার আড়ালে রাখলেও, ২০২৪-এ ছেলের তৃতীয় জন্মদিনে তাঁকে প্রকাশ্যে আনেন নুসরত। যদিও সন্তান জন্মের সময় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। পরে ছেলের জন্ম শংসাপত্রেই স্পষ্ট করে দেন— ঈশানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত। আজ সে সব অতীত। এখন নুসরতের জীবন জুড়ে শুধুই ঈশান আর তাঁর ছোট ছোট ‘অলৌকিক’ মুহূর্ত।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card