বিতর্কিত কর্মকাণ্ড করে ক্ষমা প্রার্থনা করা যেন অভ্যাসে পরিণত হয়েছে গায়ক মাইনুল আহসান নোবেলের।
এর আগে, একাধিকবার বিতর্ক সৃষ্টি করে চেয়েছেন ক্ষমা, হয়েছেন অনুতপ্ত। এবারও তাই করলেন।
কয়েকদিন আগে মদ্যপান করে মঞ্চে গাইতে উঠে অসংলগ্ন আচরণ করেছিলেন তিনি।
এবার সেজন্য ক্ষমা চাইলেন। পাশাপাশি জানালেন, ফিলিংসের জন্য একটু মদ পান করা দরকার।
এক সংবাদমধ্যমের নিকট কুড়িগ্রামে মদ্যপান করে ঘটানো অসংলগ্ন আচরণ প্রসঙ্গে নোবেল বলেন,
‘স্টেজে ওঠার আগে হালকা একটু রিলাক্সেশনের জন্য, হালকা একটু ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে।
অতিরিক্ত মদ পান করার ধারে কাছে যাইনি। স্টেজে ওঠার আগে সামান্য মদ পান করেছিলাম।’
এ সময় ঘটনাটির জন্য ক্ষমা চেয়ে নোবেল বলেন,
‘এ ঘটনায় আমি অত্যন্ত অনুতপ্ত এবং দুঃখিত। হাঁটু গেড়ে হাতজোড় করে সবার কাছে ক্ষমা চাচ্ছি। এ রকম ঘটনা আর ঘটবে না।’
উল্লেখ্য, ২৭ এপ্রিল কুড়িগ্রামের ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০ বছরপূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ পান নোবেল।
তবে সেখানে নোবেলের মঞ্চে ওঠার কথা রাত নয়টায় থাকলেও তিনি গান গাইতে ওঠেন রাত ১১টা ২০ মিনিটে। এমনকি সে সময় মদ্যপ ছিলেন নোবেল।
গান গাওয়ার একপর্যায়ে শুরু করেন মাতলামি ও অসংলগ্ন আচরণ।
এতে ক্ষুব্ধ হয়ে উপস্থিত দর্শক-শ্রোতারা জুতা ও পানির বোতল ছুড়ে মারতে থাকেন তাকে লক্ষ্য করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে আয়োজকরা মঞ্চ থেকে নামিয়ে নেন তাকে।
আরও পড়ুন:
- ফরিদপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
- ট্রাকের নিচে চাপা পড়ে ভারসাম্যহীন নারীর মৃত্যু
- ঝড়-বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
- কয়েন ঠুকে গান গাওয়া খুদে শিল্পী সুমনের অকালমৃত্যু
- ভারতের জেলে গ্যাংস্টারকে রড দিয়ে পিটিয়ে হত্যা
- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ; ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
- তেলুগু ছবির কোরিওগ্রাফার চৈতন্য’র আত্মহত্যা
- বিয়ে করলেন প্লে-বয় সালমান মুক্তাদির!
- কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিনে জয়ার শ্রদ্ধা
- কবে হবে ঈদুল আজহা, জানালেন সৌদি জ্যোতির্বিজ্ঞানীরা
- বাখমুত শহরে পাঁচ মাসে ২০ হাজার রুশ সেনার মৃত্যু

Comments are closed.