ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি এলাকায় ট্রেনের ধাক্কায় জাহানারা বেগম (৬৫) নামে একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের সালাম শেখের স্ত্রী। নিহতের চার ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা যায়।
নিহতের স্বামী সালাম শেখ বলেন,
‘হাঁসের খাদ্য হিসেবে শামুক সংগ্রহ করতে আমার স্ত্রী জাহানারা বেগম আজ সকালে রেল লাইনের পাশে যায়।
রেল লাইন পার হওয়ার সময় ভাঙ্গা থেকে ছেড়ে আসা চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমার স্ত্রী কানে কম শুনতেন।’
নগরকান্দা থানার এসআই গোলাম কিবরিয়া বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে, পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
- ঝড়-বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
- কয়েন ঠুকে গান গাওয়া খুদে শিল্পী সুমনের অকালমৃত্যু
- ভারতের জেলে গ্যাংস্টারকে রড দিয়ে পিটিয়ে হত্যা
- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ; ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
- তেলুগু ছবির কোরিওগ্রাফার চৈতন্য’র আত্মহত্যা
- বিয়ে করলেন প্লে-বয় সালমান মুক্তাদির!
- কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিনে জয়ার শ্রদ্ধা
- কবে হবে ঈদুল আজহা, জানালেন সৌদি জ্যোতির্বিজ্ঞানীরা
- বাখমুত শহরে পাঁচ মাসে ২০ হাজার রুশ সেনার মৃত্যু
- এলপিজির নতুন মূল্য নির্ধারণ ঘোষণা হবে আজ
- বিশ্বের দ্বিতীয় স্থানে আছে ঢাকার অস্বাস্থ্যকর বায়ু
- এসএসসি পরীক্ষায় সব প্রশ্নের উত্তর দিতে পারায় শিক্ষার্থীর আত্মহত্যা
- শাহবাগে দুলাভাইয়ের রডের আঘাতে শ্যালকের মৃত্যু
- মহান মে দিবসে প্রবাসী দের ন্যায্য অধিকার সহ বিভিন্ন দাবী তুলে ধরেছেন
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

Comments are closed.