ঝড়-বৃষ্টি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় দেশের আট বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনও সতর্কবার্তা নেই এবং কোনও সংকেত দেখাতে হবে না। একই সঙ্গে সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য দিয়েছেন সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান।
তিনি বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, চট্টগ্রাম রাঙ্গামাটি ফেনী কক্সবাজার ও বান্দরবান জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী তিন দিন (৭২ ঘণ্টা) আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এসময়ের মধ্যে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন:
- ভারতের জেলে গ্যাংস্টারকে রড দিয়ে পিটিয়ে হত্যা
- কয়েন ঠুকে গান গাওয়া খুদে শিল্পী সুমনের অকালমৃত্যু
- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ; ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
- তেলুগু ছবির কোরিওগ্রাফার চৈতন্য’র আত্মহত্যা
- যমুনা নদী থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার
- কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিনে জয়ার শ্রদ্ধা
- কবে হবে ঈদুল আজহা, জানালেন সৌদি জ্যোতির্বিজ্ঞানীরা
- এসএসসি পরীক্ষায় সব প্রশ্নের উত্তর দিতে পারায় শিক্ষার্থীর আত্মহত্যা
