ট্রাকের নিচে চাপা পড়ে ভারসাম্যহীন নারীর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বালিবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ভারসাম্যহীন নারী রাফেজা খাতুন (৫৪) ঘটনাস্থলেই মারা যান ।

মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সামন্তা বাজার সংলগ্ন ষাটনলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

রাফেজা খাতুন পার্শ্ববর্তী বাগদিয়ার আইট গ্রামের দেলবার হোসেনের স্ত্রী।

এলাকবাসী সূত্রে জানা যায়,

সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন রাফেজা খাতুন।

ওই সময় ষাটনলপাড়া নামক স্থানে গেলে বালুবোঝাই একটি ট্রাক পার্কিংয়ের সময় পেছনের দিকে এগোলে চাকার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ভৈরবা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল মান্নান জানান,

নিহত রাফেজা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছে।

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card