জন্মদিনে কানাডায় ছেলের সঙ্গে ববিতা

তিনি বাংলা চলচ্চিত্রের রাজকন্যা। দেশের সীমানা ছাড়িয়ে যার ‌খ্যাতি আকাশ ছুঁয়েছে।

মায়াবী লাবণ্য রূপ আর অসাধারণ অভিনয় পারঙ্গমতা তাকে অধিষ্ঠিত করেছে সর্বজন প্রিয় একজন অভিনেত্রীর আসনে। বলছি বাংলা সিনেমার মোহময়ী অভিনেত্রী (ফরিদা আক্তার পপি) ববিতার কথা।
বুধবার (৩০ জুলাই) কিংবদন্তি এ চিত্রনায়িকার জন্মদিন। ১৯৫৩ সালের আজকের এই দিনে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তিনি।

এবারের জন্মদিন একমাত্র ছেলে অনিকের সঙ্গে উদযাপন করার লক্ষ্যে চলতি মাসের শুরুতে কানাডা গেছেন ববিতা। এবারের বিশেষ দিনটি কীভাবে কাটবে? এ বিষয়ে ববিতা বলেন, অনিকের ছুটি নেই।

আজকের দিনেও তাকে অফিস করতে হবে। সত্যি বলতে কি, এখানে ঢাকার মতো অনেক অবসর সময়ও নেই, সুযোগও নেই ইচ্ছেমতো ঘুরে বেড়ানোর। তবে অনিক অফিস থেকে ফিরে এলে আমরা মা-ছেলে কোনো এক সুন্দর জায়গায় ঘুরতে যাব, মুহূর্তটা ধরে রাখার জন্য ছবিও তুলব। এভাবেই কেটে যাবে এবারের জন্ম

কানাডা থেকে ববিতা বলেন, ‘অনিকের অফিস আছে আজ। দিনভর ব্যস্ত থাকবে। এখানকার জীবনযাপন ঢাকার মতো না।ইচ্ছেমতো বেরিয়ে পড়া বা অবসর কাটানোর সুযোগ নেই। তবে সন্ধ্যায় অনিক অফিস থেকে ফিরলে আমরা কোথাও ঘুরতে যাব, কিছু ছবি তুলব, স্মৃতিময় একটা মুহূর্ত তৈরি করব। এভাবেই কেটে যাবে এবারের জন্মদিন।’

তিনি আরও বলেন, ‘দেশের সবাইকে ভীষণ মিস করছি। যদি দেশেই থাকতে পারতাম, সবাইকে নিয়ে জন্মদিনটা উদযাপন করা যেত। আমার জন্য দোয়া করবেন, আমিও সবার মঙ্গল কামনা করি।’

ববিতার চলচ্চিত্রে যাত্রা শুরু ১৯৬৮ সালে জহির রায়হান পরিচালিত ‘সংসার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে। পরবর্তীতে উর্দু সিনেমা ‘জ্বলতে সুরুজ কি নিচে’তে অভিনয়ের মধ্য দিয়ে ফরিদা আক্তার পপি হয়ে উঠলেন ‘ববিতা’। নায়িকা হিসেবে তার প্রথম ছবি ‘শেষ পর্যন্ত’ মুক্তি পায় ১৯৬৯ সালের ১৪ আগস্ট। দুর্ভাগ্যবশত সেদিনই তিনি মাকে হারান। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন নায়করাজ রাজ্জাক।

ববিতার অভিনয়জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’। এই সিনেমা দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রথমবারের মতো। ১৯৭৩ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি পায় সেরা চলচ্চিত্রের ‘গোল্ডেন বিয়ার’। পরের বছর যুক্তরাষ্ট্রের শিকাগো ফিল্ম ফেস্টিভ্যালে জেতে ‘গোল্ডেন হিউগো’। ভারতের রাষ্ট্রপতি স্বর্ণপদকসহ জাতীয়-আন্তর্জাতিক বহু পুরস্কারে ভূষিত হয় ছবিটি।

পাঁচ দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে ববিতা কাজ করেছেন ২৫০টির বেশি সিনেমায়। পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি-বিদেশি অসংখ্য সম্মাননা।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card