কলকাতায় ফ্ল্যাট থেকে বাংলাদেশি মডেল শান্তা পাল গ্রেপ্তার

কলকাতায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। পার্কস্ট্রিট থানার পুলিশ যাদবপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে তাকে। শান্তা পালের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের ভোটার, আধার কার্ড।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ২৮শে জুলাই তাকে বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, কলকাতায় অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত শান্তা পাল। পুলিশ সূত্রে খবর, ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। তবে বিভিন্ন জায়গায় ভিন্ন-ভিন্ন ঠিকানা দিয়ে থাকতেন তিনি।’

পুলিশ জানিয়েছে, শান্তা পাল দীর্ঘদিন ধরেই কলকাতায় অ্যাপ-ভিত্তিক ক্যাব ব্যবসায় যুক্ত ছিলেন। ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। কিন্তু তদন্তে উঠে এসেছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করতেন তিনি।

সম্প্রতি ঠাকুরপুকুর থানাতেও শান্তা একটি প্রতারণার অভিযোগ করেছিলেন। সেখানেও তিনি ভিন্ন ঠিকানা ব্যবহার করেন। সন্দেহের সূচনা হয় এখান থেকেই। পুলিশ পরে তার ফ্ল্যাট থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র এবং একটি বিমান সংস্থার আইডি কার্ড উদ্ধার করে।

পুলিশ জানতে চায়, কোন নথির ভিত্তিতে তিনি ভারতের আধার কার্ড ও ভোটার কার্ড সংগ্রহ করেছেন? এজন্য তারা UIDAI, নির্বাচন কমিশন ও রাজ্যের খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে।

শান্তা পাল বাংলাদেশের দুইটি নামকরা প্রতিষ্ঠানে মডেল হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও তিনি ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামে একটি বাংলাদেশি সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটান বলে দাবি করেন। তামিল ভাষার ‘ইয়েরালাভা’ ছবিতেও নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি, পরিচালনায় ছিলেন বিশ্বনাথ রাও।

তদন্ত চলমান রয়েছে এবং তাকে আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

এনএএন টিভি