বিশেষ অঙ্গে কুকুরের কামড়, মেসি-সতীর্থ

কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গ্রিসের আরিস থেসালোনিকির রাইট উইঙ্গার কার্লেস পেরেস। ২৭ বছর বয়সী স্প্যানিশ এই ফুটবলারের বিশেষ অঙ্গে গভীর কামড় লেগে ছয়টি সেলাই দিতে হয়েছে।

বর্তমানে তিনি সেল্তা ভিগো থেকে ধারে গ্রিসের ক্লাব আরিস লিমাসোলে খেলছেন। মাত্র তিন সপ্তাহ আগেই এই ক্লাবে যোগ দেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, সার্জারির প্রয়োজন নেই, তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রথম দিকে অবস্থা আশঙ্কাজনক মনে হলেও এখন তিনি স্থিতিশীল এবং ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর বরাতে জানা গেছে, পেরেজ নিজের কুকুর নিয়ে হাঁটতে বের হলে হঠাৎ আরেকটি কুকুর তার কুকুরের ওপর আক্রমণ করে। ওই কুকুরকে থামাতে গিয়ে নিজেই আক্রান্ত হন পেরেজ। কুকুরটি তার সংবেদনশীল স্থানে কামড় দেয়, যার ফলে গুরুতর জখম হন তিনি।

কার্লেস পেরেজ ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত বার্সেলোনায় ছিলেন। মূল দলের হয়ে খেলেছেন ১৩টি ম্যাচ, যেখানে দুটি গোল করেছেন—একটি চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে, আরেকটি লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে। এরপর তিনি খেলেছেন রোমা ও সেল্তার হয়ে।

 

এনএএন টিভি