রাজনীতির মাঠে কঙ্গনা

অভিনয় জগৎ থেকে এবার রাজনীতির মাঠে নামতে যাচ্ছেন বলিউড তারকা কঙ্গনা রানাউত।

শুধু তাই নয়, হিমাচলের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দল বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার আদর্শ। সেই কারণেই পদ্ম শিবিরের প্রতি এক ধরনের ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়েছে। ২০১৪ সালে প্রথম বাবার মুখে নরেন্দ্র মোদির কথা শুনেছিলাম। সেই সময় মোদি মেনিয়া আমার পরিবারকেও স্পর্শ করেছিল। শুধু মোদির কারণেই আমাদের কংগ্রেসি পরিবার গেরুয়া শিবিরকে সমর্থন করা শুরু করে। এর পর নিজেও দেখেছি, মোদি কীভাবে সর্বস্তরের মানুষের সঙ্গে সহজেই মিশে যান। কত অনায়াসে তৈরি করে নেন সংযোগ। তাই এই নেতাকে আদর্শ মেনে রাজনীতিতে আসা ও নির্বাচনে অংশ নিতে চাওয়া।’

Share this news as a Photo Card