মারা গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, কাউন্সিল সদস্য ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ মারা গেছেন।

সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সাবিহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, সাবিহ উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া জানাজা কোথায় ও কখন হবে, তা পরে জানানো হবে।

Share this news as a Photo Card