‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর ঢালিউডে নতুন রূপে হাজির হচ্ছেন শাকিব খান। ‘বরবাদ’ এর পরে ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ নিয়েও আলোচনায় রয়েছেন। এই সাফল্যে ঢালিউড কিং থেকে এই তারকার নামের আগে এখন যোগ করা হচ্ছে মেগাস্টার শব্দ। এই নিয়ে বিভিন্ন সময়ই পক্ষে-বিপক্ষে কথা শোনা যায়। সেগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার তৈরি হয়।
সম্প্রতি শাকিবের নামের আগে মেগাস্টার শব্দ ঘিরে অভিনেতা জাহিদ হাসানের একটি বক্তব্য নিয়ে নতুন করে সমালোচনা তৈরি হয়, যা ভুলভাবে ব্যাখ্যা করা হয় দাবি জাহিদ হাসানের। এই ভুল–বোঝাবুঝি নিয়ে কথা বলেছেন জাহিদ হাসান। এই অভিনেতা মেগাস্টার নিয়ে কী বলেছিলেন, কীভাবে দেখেন শাকিব খানকে?
সম্প্রতি শাকিব খানকে মেগাস্টার বলা নিয়ে সমালোচনার মধ্যে পড়েন জাহিদ হাসান। এই নিয়ে একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বেশির ভাগ ভিডিওতে জাহিদ হাসানের বক্তব্যের ছোট অংশ কেটে প্রচার করা হয়। সেখানে জাহিদকে বলতে শোনা যায়, ‘একজন অভিনেতাকে আগেভাগে একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়। এটা তার জন্য ভালো না খারাপ, জানি না। তবে আমার কানে লাগে।’ জাহিদ হাসানের এই বক্তব্য সম্পূর্ণ নয়। তারপর সেই বক্তব্য নিয়ে সিনেমা–সংশ্লিষ্ট গ্রুপে সমালোচনা তৈরি হয়। এই নিয়ে দুই দিন ধরে শাকিব–ভক্তরা মনঃক্ষুণ্ন হন। মানসিকভাবেও ছোট হন জাহিদ হাসান। পরবর্তী সময়ে এই অভিনেতা আবারও তাঁর বক্তব্যে পুরো ঘটনা তুলে ধরেন।
জাহিদ হাসান মনে করেন, তাঁর বক্তব্যে কাউকে ছোট করতে চাওয়ার কোনো অর্থ হয় না। কারণ, সবাই একই দেশের মিডিয়ায় কাজ করেন। তিনি যেভাবে শাকিব খানকে মেগাস্টার বলেছিলেন, সেটা পুরোটা তাঁর বক্তব্য নয়। এই নিয়ে এই অভিনেতা বলেন, ‘একজন মানুষ যখন বড় হয়ে যান, তখন তাঁর নামের সামনে অন্য কিছু লাগে না। টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান, আমির খান, ম্যারাডোনা, মেসি, তাঁদের সামনে তো বিশেষণ কিছু লাগে না। নামটাই যথেষ্ট।
দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ‘উৎসব’ সিনেমা। এখনো বেশির ভাগ দর্শক পাচ্ছে এই সিনেমা। উদাহরণ হিসেবে সিনেমার বার্তাকে সামনে আনলেন জাহিদ। দীর্ঘ ক্যারিয়ারে যখন সফলতায় নিজেকে ছাড়িয়ে গিয়েছেন, ভিন্নভাবে দর্শকদের সামনে এসেছেন, তখনই তিনি চুপ হয়ে গিয়েছেন। কখনো ক্যারিয়ারে ভুল থাকলেও নতুন করে শুরু করেছেন। ‘আমার ছবি যে উৎসব, সেখানে ম্যাসেজটা কী? রিফর্ম করে আবার ভালো করো

4 Replies to “শাকিব খানকে মেগাস্টার বলা নিয়ে সমালোচনার মধ্যে পড়েন জাহিদ হাসান”
Comments are closed.