শুটিংয়ে স্কুটি দুর্ঘটনায় আহত অপূর্ব-পাভেল-ফারিণ

‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের শুটিংয়ে অভিনয় করার সময় দুর্ভাগ্যবশত স্কুটি দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আহত অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দ্রুত ভতি করা হয় তারকাদের।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর জিন্দা পার্কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন ওয়েবফিল্মের নির্মাতা কাজল আরেফিন অমি।

ফেসবুকে অমি লেখেন, আমাদের ‘হাউ সুইট’-র একটি দৃশ্য শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল,তাসনিয়া ফারিন এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়। সাথে সাথে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিন এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন।

অমি আরও লেখেন, আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

হঠাৎ প্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের এমন দুর্ঘটনায় অমির স্ট্যাটাসে মন্তব্যের ঘরে শঙ্কা প্রকাশ করেছেন নেটিজেন ও ভক্তরা। প্রিয় তারকার দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় তারা।

এনএএন টিভি

Share this news as a Photo Card