জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরির অভিযোগে তার গৃহকর্মী মোছা. তাহমিনা ও তার স্বামী শাকিলকে কারাগারে পাঠানো হয়েছিল।
এবার পদকসহ অলংকার চুরির এ মামলায় আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মঙ্গলবার (২ মে) আসামিদের আদালতে হাজির করে পুলিশ।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ছাদেক মিয়া।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আদালতে হাজির করে মামলার সুষ্ঠু-তদন্তের স্বার্থে
তাদের পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক ছাদেক মিয়া।
কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা আদালতে না আসায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে ২ মে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ন্যানসি দেখতে পান আলমারিতে তার দু’টি স্বর্ণের চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই; যার মূল্য তিন লাখ ২১ হাজার টাকা।

এরপর ন্যানসি সন্দেহের ভিত্তিতে তার গৃহকর্মী বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন:
- রানি রাসমণি খ্যাত ‘দিতিপ্রিয়া’ এবার রং-তুলিতে
- প্রশাসনে কর্মরত দুই উপসচিবের একযোগে দফতর বদল
- সাপের কামড়ে এক নারী আহত
- নকলায় ধান কাটা নিয়ে উভয় পক্ষের মারামারিতে আহত ১২
- প্রশাসনে কর্মরত দুই উপসচিবের একযোগে দফতর বদল
- ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫৫; নৌ পথে ৩৫৫
- পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ নিহত ৩
- টাঙ্গাইলে যুবককে কুপিয়ে হত্যা
- বাংলাদেশ ও বিশ্বব্যাংকের ২২৫ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর
- মায়ের মৃতদেহ রেখে পরীক্ষাকেন্দ্রে গেলো দুই বোন
- বাংলাদেশ ও বিশ্বব্যাংকের ২২৫ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর
- প্রাইভেট প্র্যাকটিস চালু হচ্ছে আরও ১০০ হাসপাতালে
- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি সম্পাদক পরিষদের
- তুর্কি টেকনোফেস্টে বিশ্ব রেকর্ড গড়েছে
- ৮টি দাবি নিয়ে এনডব্লিউইউসি’র মানববন্ধন
- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ; ব্যাংক কর্মকর্তা গ্রেফতার হয়েছে

Comments are closed.