এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমার ভালো-খারাপ দিকগুলো নিয়ে চলমান তুমুল চর্চা এবং ‘কাদা ছোড়াছুড়ি’ নিয়ে অতিষ্ঠ হয়ে এবার নিজের ব্যক্তিগত ফেসবুকে পেজে সিনেমার বিষয়বস্তু নিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এই পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘এবারের ঈদে মানুষ হলে গেছে, তিনটা ছবি নিয়ে কথাবার্তা হয়েছে। কারও হয়তো এটা ভালো লেগেছে, কারও লাগে নাই।’
‘কারও ওইটা ভালো লেগেছে, অন্যজনের সেটা লাগে নাই। কিন্তু এই যে মানুষ হলে যাচ্ছে—এই জিনিস সেলিব্রেট করার কথা ছিল।’
‘কিন্তু সেখানে পুরা জিনিসই এবার মোটামুটি আমরা আমাদের জাতীয় রাজনীতির পর্যায়ে নামাইয়া নিয়া আসছি। খুবই দুঃখজনক ছিল ব্যাপারটা।’
‘নিজের সাফল্য সেলিব্রেশনের পরিবর্তে আমরা দেখলাম অন্যকে টেনে নামানোর প্রাণান্ত চেষ্টা! এটা যে এবারই শুরু হয়েছে, তা নয়।
‘বেশ কয়েক বছর ধরে দেখছি ওটিটিকেন্দ্রিক ক্যাম্পেইনের সময়ও এ রকম হচ্ছে।’
‘একটা সংঘবদ্ধ প্রচেষ্টা চলে অন্যদের খারিজ করে শুধু আমি বা আমারটাই সেরা প্রমাণ করতে।’
‘আমাদের জাতীয় রাজনীতিতে যেমন শত ফুল ফুটতে দেওয়ার নিয়ম নেই, সিনেমা-ওটিটিতেও যদি আমরা এটা আমদানি করে ফেলি, এর চেয়ে দুঃখের কিছু থাকবে না।’
একটা ইন্ডাস্ট্রি দাঁড়াতে যে সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার, সেটা মনে করিয়ে দিয়ে সবশেষে এই নির্মাতা লিখেন,
‘মনে রেখো, ভাই ও বোনেরা, শুধু আমরা আর মামারা মিলে একটা ইন্ডাস্ট্রি হবে না। সবাই মিলেই সেটা হবে। নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে।’
আরও পড়ুন:
- কাঁঠাল বীজ দিয়ে হরেক রকম পদ ও এর গুণাগুণ!
- দেশের চার বিভাগে ভারী বর্ষণের আভাস
- বেশ চুপিসারে বিয়ে সারলেন ‘রাঙাবউ’ এর নায়িকা

Comments are closed.