হাউসফুল মঞ্চে মদ্যপকে দেখেও গান থামালেননা সোনু নিগম

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম সম্প্রতি রাজস্থানের কোটাতে মঞ্চে গান করছিলেন। এ  অনুষ্ঠানটি ছিল একেবারে হাউসফুল। একের পর এক গানে দর্শকদের মুগ্ধ করছিলেন এ জনপ্রিয় গায়ক। কিন্তু হঠাৎই ঘটে গেল এক অদ্ভুত  কাণ্ড।

এ সংগীতশিল্পী যখন মঞ্চে গান গাইছেন , শ্রোতাদের গান শোনাতে তুমুল  ব্যস্ত, ঠিক তখনই  ঘটে এ কান্ড । এক মদখোর মঞ্চে এসে সোনু নিগমের পা ধরতে চাইলেন! আর তা বুঝতেই তখনই গাইতে গাইতে দৌড় দিলেন সনু নিগম ।এরই মধ্যে নিরাপত্তারক্ষীরা সেই মদ্যপকে সরানোর চেষ্টা করেন। একপর্যায়ে গায়েও হাত তোলা হয় । কিন্তু এ সংগীতশিল্পী এক মুহূর্তের জন্যও গান থামাননি। বাধা এড়িয়ে গিয়ে গান চালিয়ে যান। ইতোমধ্যে সামাজিকমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিও দেখে নেটিজেনদের দাবি— এ রকম অনুষ্ঠানে আরও নিরাপত্তা বাড়ানো উচিত। তা না হলে শিল্পীরা বিপদে পড়তে পারেন। অনেকে আবার বলছেন— মদ্যপ ব্যক্তি সোনু নিগমের ফ্যান। ব্যক্তিকে এভাবে না মারলেও চলত। তবে এ ঘটনা নিয়ে এখনও মুখ খোলেননি জনপ্রিয় সঙ্গীত শিল্পী  সোনু নিগম ।

Share this news as a Photo Card