আগামী ২৮ জুন ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এই নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৫ মে) এক প্রতিবেদনে ইরানের গণমাধ্যম ‘ইরান ফ্রন্ট পেজ’ এ তথ্য জানায়।
গত সপ্তাহে ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় আগামী ২৮ জুন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির বর্তমান পার্লামেন্টেও আহমাদিনেজাদের বেশ কিছু সমর্থক রয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে আহমাদিনেজাদের প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন তার সমর্থকরা। তারা দাবি করেছেন, ইরানের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদদের মধ্যে আহমাদিনেজাদ অন্যতম।
উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এরপর ২০১৭ ও ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আহমাদিনেজাদের প্রার্থিতা বাতিল করেছিল দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনির নেতৃত্বাধীন গার্ডিয়ান কাউন্সিল।
