জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগত বিদেশি অতিথিদের সম্মানে ’নৈশভোজে-র’ আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
কিন্তু এই বৈঠকে আমন্ত্রণ পাননি ভারতের রাজ্যসভার বিরোধী দলীয় নেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সভাপতির কার্যালয় এই তথ্য জানিয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) জি-২০ সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনের প্রথম দিনে ভারতে আগত বিদেশি অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এই নৈশভোজে ভারতের মন্ত্রিপরিষদ, প্রতিমন্ত্রী ও সমস্ত মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়া ভারত সরকারের সব সচিব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও অতিথি তালিকায় রয়েছেন।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড.মানমোহন সিং ও এইচডি দেবগৌড়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রীদের মধ্যে বিহারের নীতিশ কুমার, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়,
তামিলনাড়ুর এমকে স্ট্যালিন, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের ভগবন্ত মান নিশ্চিত করেছেন যে তারা নৈশভোজে অংশ নেবেন।
আমন্ত্রিত সব অতিথিদের শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সংসদ ভবনে পৌঁছাতে বলা হয়েছে।
সেখান থেকে তাদের জি-২০ শীর্ষ সম্মেলনের ভেন্যু ভারত মণ্ডপমে নিয়ে যাওয়া ও ফিরে যাওয়ার জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।
দিল্লি পুলিশ মন্ত্রিপরিষদের মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, সচিব ও অন্যান্য বিশেষ অতিথিদের তাদের বাসভবন থেকে সংসদ ভবনে আনার জন্য ভ্রমণসূচী তৈরি করেছে।
নৈশভোজটি দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমের মাল্টি-ফাংশন হলে অনুষ্ঠিত হবে। নৈশভোজের পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
ভারতের রাষ্ট্রপতির নৈশভোজে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে বলে জানা গেছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর ) জি-২০ সম্মেলনে যোগদানের জন্য ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা।
আরও পড়ুন :
- বইছে মৃদু তাপপ্রবাহ, সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর
- চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
- স্বপ্নের পদ্মা সেতুতে চলছে ট্রেন, যা বললেন রেলমন্ত্রী
- রূপগঞ্জে স্পিনিং মিলে তুলার গোডাউনে আগুন
- ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু
- বিকালে ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

Comments are closed.