বৃষ্টিতে দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ২ জনের মৃত্যু

আবহাওয়া অফিস জানিয়েছে, দিল্লিতে এক ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রগতি ময়দানের কাছে বৃষ্টি হয়েছে ১১২ মিলিমিটারেরও বেশি। এই বৃষ্টিতে বেহাল হয়ে পড়ে রাজধানী। বুধবার(৩১শে জুলাই) সন্ধ্যায় প্রবল বৃষ্টি হয় দিল্লিতে।

বৃহস্পতিবারও (১লা আগস্ট) প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং স্কুল-কলেজও বন্ধ রাখা হয়েছে। দিল্লিজুড়ে অনেক রাস্তাই পানির নিচে চলে গেছে। দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টাইমস অব ইনডিয়ার তথ্য।

 

দিল্লির গাজিপুরে তনুজা নামে এক নারী ও তার তিন বছরের ছেলে শিশু প্রিয়াংশ রাস্তায় নালার মধ্যে পড়ে গিয়ে মারা যান। ভারী বৃষ্টির কারণে দশটি বিমানকে নামার অনুমতি দেওয়া যায়নি। এরপর আটটি বিমানকে জয়পুর ও দুইটি বিমানকে লাখনউ পাঠিয়ে দেয়া হয়।

 

দিল্লিতে বৃহস্পতিবার রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দরকার না থাকলেমানুষকে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আগামী ৫ অগাস্ট পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে বলে সতর্ক করা হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রী অতিশি জানিয়েছেন, প্রবল বৃষ্টি হতে পারে বলে সরকারি ও বেসরকারি সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরো পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card