চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার সামুদ্রিক সতর্কবার্তায় এসব পূর্বাভাস দেওয়া হয়।
মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আকাশে চলছে মেঘ, ঝড়ের আর রোদ্দুরের খেলা। কখনও মেঘ আবার কখনও এক পশলা বৃষ্টিতে ভিজে যাচ্ছে চারপাশ।
দেশের বিভিন্ন এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার (১ আগস্ট) নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় দুপুর ১টার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়ের আভাস।
বার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পৃথক এক বার্তায় আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এ সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
এ ছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আরও পড়ুন : শোকের মাস ঘিরে আওয়ামী লীগের কর্মসূচি
মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো রসুন আমদানি
চুয়াডাঙ্গার ৪ কেজির ৪টি স্বর্ণের বার জব্দ, আটক-২
নানা আয়োজনের মধ্য দিয়ে পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
আগামী ৪ আগস্ট থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়
কাল থেকে চলবে স্বল্প দূরত্বে ট্রেন
