২৮ বছর বয়সী মার্কিন সুপারমডেল জিজি হাদিদ ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ক্যাইমেন দ্বীপপুঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম ইনিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১০ জুলাই ক্যাইমেন দ্বীপপুঞ্জের ওয়েন রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জিজি ও তার এক বন্ধুকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
বিশ্বের সমস্ত নামীদামী ফ্যাশন ব্র্যান্ডের হয়ে র্যাম্পে হাঁটেন জিজি। সদ্যই প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে ফ্রান্সে গিয়েছিলেন এই মডেল।
সেখান থেকে ব্যক্তিগত উড়োজাহাজে করে ক্যারিবিয়ান সাগরের এই ছোট্ট দ্বীপে ছুটি কাটাতে যাচ্ছিলেন তারা।
স্থানীয় সংবাদমাধ্যম ক্যাইমেন মার্ল রোডের প্রতিবেদনে বলা হয়, জিজির লাগেজ থেকে কাস্টম কর্মকর্তারা গাঁজা ও এটি সেবনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম জব্দ করেন।
গ্রেপ্তারের পর জিজি ও তার বন্ধুকে কারাগারে নেওয়া হয়। তবে পরে এক হাজার মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১০ হাজার টাকা) বিনিময়ে জামিন পান তারা।
মাদককাণ্ডে এই প্রথম জিজির নাম জড়ানো হয়নি। এর আগে ২০১৫ সালেও খবরের শিরোনাম হয়েছিলেন জিজিরি।
তখন ‘ভিক্টোরিয়াস সিক্রেট’ এর একটি অনুষ্ঠানে কোকেন সেবনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। যদিও সেইবার অভিযোগ অস্বীকার করেছিলেন মার্কিন এই সুপারমডেল।
৫ ফুট সাড়ে ১০ ইঞ্চি উচ্চতার জিজি হাদিদ আড়াই বছর বয়স থেকেই মডেলিং শুরু করেন।
২০১৮ সালের আগস্টে ইউনিসেফের আমন্ত্রণে কক্সবাজারের জামতলি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে যান তিনি।
আরও পড়ুন :
