নওগাঁয় আম বাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নওগাঁর পোরশায় রাতের অন্ধকারে পৃথক চারজন মালিকের আম বাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে উপজেলার তেঁতুলিয়া ইউপির বারিন্দা মৌজায়।

জানা গেছে, সোমবার দিবাগত রাতে বারিন্দা গ্রামের নুরুজ্জামান খাঁন,

মকবুল হোসেন, মোকাদ্দেছ শাহ ও বকুল শাহ’র পাশাপাশি বাগানের আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

চারজনের ৪ শতাধিক আম গাছ কেটে ফেলা হয়েছে।

এ বছর বাগানের প্রতিটি গাছেই আম ধরেছিল।

বাগান মালিক মকবুল হোসেন জানান, বারিন্দা মৌজার ১৫ ও ২৬ দাগ তার পৈতৃক সম্পত্তি।

সেখানে তার ৮৩ শতাংশ জমির ১০০টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

তার কয়েক লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলে তিনি জানান।

বাগান মালিক মোকাদ্দেস শাহ জানান, একই মৌজার ২৭ দাগ তার পৈতৃক সম্পত্তি।

সেখানে তার ৪৩ শতাংশ জমির ১০০টি বারি-৪ আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। তারও কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাগান মালিক বকুল শাহ জানান, তার বাগানের গাছ কাটা হয়েছে ৫০টি।

বাগান মালিক নুরুজ্জামান খাঁন জানান, দেড় বছর পূর্বে তিনি ওই মৌজার ১৪ দাগে ২৭ শতাংশ জমি ক্রয় করেন।

জমিটি ক্রয় করার পরই তিনি আম বাগান তৈরি করেন।

তার তৈরি করা বাগানের ১০০টি আম গাছ কেটে ফলেছে দুর্বৃত্তরা।

তার বাগানে বারি-৪ ও আম্রপালী জাতের গাছে আম ধরে ছিল।

এ ব্যাপারে থানায় একটি মামলা কারার প্রস্ততি চলছে বলে তিনি জানান।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, তিনি এ ঘটনার কথা শুনেছেন।

লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন :

এনএএন টিভি