ময়মনসিংহে বসতঘরের নিজ কক্ষ থেকে সাদমান রাফি রনি (৪০) নামে এক চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে নগরীর পুরহিতপাড়া এলাকার এক বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,
নগরীর পুরোহিতপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে ডা. সাদমান রাফি রনি কুষ্টিয়ার একটি বেসরকারি হাসপাতালে এনেসথেশিয়া চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
তার স্ত্রী ডা. নাহিদা সুলতানা নিপা সিলেটের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে ডা. সাদমানের কক্ষে রক্তাক্ত অবস্থায় তার লাশ দেখতে পান বৃদ্ধা মা রেহেনা বেগম। বাড়িতে মা ও সাদমান ছাড়া আর কেউ ছিলেন না।
খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে যায়। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পারেনি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন,
‘নিহতের অণ্ডকোষের কাছে ইনজেকশন নেওয়ার ছিদ্র পাওয়া যাওয়া গেছে। সে দিক দিয়েই রক্তক্ষরণে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নেশাজাতীয় ইনজেকশনও পাওয়া গেছে।’
‘এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন:
- হিরো আলমের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের টুইট
- ‘আমি কী তুমি’: অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
- ঢাকা-১৭ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আরাফাত
- নির্বাচন বয়কট করলেন হিরো আলম
- নারী চিকিৎসককে গ্রেফতার প্রতিবাদ; চট্টগ্রামে প্রাইভেট চেম্বার-অপারেশন বন্ধ
- মোমেনা চৌধুরীর লাল জমিন এখন নিউইয়র্কে
- হিরো আলমের ওপর হামলার বিষয়টি এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে
- ১ হাজার ঘর পুড়লো দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে
- হিরো আলমের ওপর হামলার ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র
- ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোানারগাঁয়ে
- ইয়াসির আল হক এর থ্রিলার সিরিজে আইনজীবী হয়ে আসছেন নিশো
