রাজধানী ঢাকার দুই নারী চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৭ জুলাই) থেকে পালন করা হচ্ছে প্রতিবাদ কর্মসূচি। এই কর্মসূচি চলবে মঙ্গলবার (১৮ জুলাই) পর্যন্ত।
তবে এই কর্মসূচি চলাকালীন সময়ে জরুরি অপারেশন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্টেট্রিকাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চট্টগ্রাম শাখার সদস্যরা
সব ধরনের অপারেশন বন্ধ রেখেছেন, পাশাপাশি প্রাইভেট চেম্বারও করছেন না তারা।
ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. কামরুন্নেছা রুনা বলেন,
‘মামলা বা গ্রেফতারের নামে চিকিৎসক হয়রানি বন্ধ করতে হবে।’
‘পাশাপাশি হাসপাতালে রোগীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে বিনা তদন্তে গ্রেফতারকৃত দুই নারী চিকিৎসককে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবী জানাচ্ছি।’
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতালসহ অন্যান্য হাসপাতালের সামনে চিকিৎসকরা এ মানববন্ধন সমাবেশ করেন।
প্রসঙ্গত, শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সোমবার (১৭ জুলাই) ও
মঙ্গলবার (১৮ জুলাই) সারাদেশে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার–অপারেশন বন্ধের ঘোষণার কথা জানায়
অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
- রাজধানী ঢাকায় আজ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিকেরা
- পোল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ জনের প্রাণহানি
- হিরো আলমের ওপর হামলার বিষয়টি এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে
- ইয়াসির আল হক এর থ্রিলার সিরিজে আইনজীবী হয়ে আসছেন নিশো
- মাহমুদউল্লাহ কি থাকবেন ওয়ানডে বিশ্বকাপে, জানালেন নান্নু!
- খুলনায় বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ শুরু, বক্তব্য দিচ্ছেন শীর্ষ নেতারা
- বনানীতে রাস্তায় ফেলে হিরো আলমকে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা (ভিডিও)
- চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খাঁনকে সম্মাননা স্মারক প্রদান
