পোল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ জনের প্রাণহানি

পোল্যান্ডের রাজধানী ওয়ারশের কাছে একটি এয়ারফিল্ডের হ্যাঙ্গারে ছোটো একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও সাতজন।’

দমকল বাহিনীর মুখপাত্র মোনিকা নোয়াকোয়াস্কা ব্রিন্দা বলেন,

‘খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ক্রিকিনোর একটি এয়ারফিল্ডে এই দুর্ঘটনা ঘটেছে।’

ওয়ারশ থেকে ৪৭ কিলোমিটার (২৯ মাইল) দূরের ক্রিকিনো গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

প্লেনটি বিধ্বস্ত হওয়ার পরপরই সেখানে চারটি হেলিকপ্টার এবং ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

এএফপি’র খবরে আরও বলা হয়েছে,

‘বিধ্বস্ত বিমানটি সেসনা ২০৮ মডেলের। দুর্ঘটনার শিকার প্লেনটি সেসনা ২০৮ মডেলের।’

দমকল বাহিনীর বরাত দিয়ে এএফপি’র খবরে বলা হয়েছে,

লোকজন খারাপ আবহাওয়া থেকে বাঁচতে এয়ারফিল্ডের হ্যাঙ্গারে আশ্রয় নিয়েছিলেন।

এ সময়ই ওই দুর্ঘটনা ঘটেছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন:

এনএএন টিভি