খুলনায় বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ শুরু হয়েছে। সোমবার বেলা ২টায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন।
‘তরুণ প্রজন্ম দেবে ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’ স্লোগানকে সামনে রেখে এ সমাবেশের আয়োজক যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল।
খুলনায় এ সমাবেশে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে সমাবেশে সকাল ১০টা থেকেই সমাবেশস্থলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন।
ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ বক্তা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। সমাবেশ সঞ্চালনা করছেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন,
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
আরও পড়ুন :
- ‘গভীরে’ নিয়ে যা বললেন গীতিকবি জাহিদ আকবর!
- ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু বালতির পানিতে
- সিলেট ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু
- দ্বিতীয় সন্তান আগমনের সম্ভব্য সময় জানালেন শুভশ্রী!
- আদমদীঘি পুকুর পার থেকে মস্তকবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার
- সহকর্মীকে ফাঁসাতে শিশুদের খাবারে বিষ মেশানোয় শিক্ষিকার মৃত্যুদণ্ড
- ছাদে টিকটক ভিডিও বানানোয় শিক্ষকের মারধর; শিক্ষার্থীর মৃত্যু
- চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় হাফেজ নিহত
- উচ্ছেদের ভয় দেখিয়ে ঘুষ নেয়ার অভিযোগ সওজের দুই কর্মকর্তার বিরুদ্ধে

Comments are closed.