রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
গতকাল রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম আদনান সাঈদ রাকিব (১৮)।
তিনি ধানমন্ডি আইডিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ধানমন্ডির গ্রিন রোডের গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসআই আলমগীর হোসেন বলেন,
বন্ধু রাইয়ানকে সঙ্গে নিয়ে ধানমন্ডির শেখ জামাল মাঠে গিয়েছিলেন আদনান।
দুজনে মাঠের উত্তর পাশের ফুটপাতে চা খাচ্ছিলেন।
তখন চার থেকে পাঁচ ছিনতাইকারী তাঁদের মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ছিনতাইকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন আদনান ও রাইয়ান।
তখন তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে ছিনতাইকারীরা আদনানের গলায় ছুরিকাঘাত করে মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।
এ সময় রাইয়ানের হাত জখম হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন,
পরে তাঁদের উদ্ধার করে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আদনানের মৃত্যু হয়।
রাইয়ান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিন ভাইয়ের মধ্যে আদনান সবার ছোট ছিলেন উল্লেখ করে এসআই আলমগীর হোসেন জানান,
তাঁর বাবার নাম মো. নুরুন্নবী।
তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহকারী পদে কর্মরত।
আজ সকালে আদনানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে
পাঠানো হয়েছে বলে জানান আলমগীর হোসেন।
আরও পড়ুন :
- ‘গভীরে’ নিয়ে যা বললেন গীতিকবি জাহিদ আকবর!
- ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু বালতির পানিতে
- বনানীতে রাস্তায় ফেলে হিরো আলমকে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা (ভিডিও)
- ২৯ জিলহজ নতুন গিলাফে আবৃত হবে কাবা শরিফ
- বরিশালে মাছ ধরার জালে নদী থেকে উঠে এলো জীবন্ত কুমির!
- শিক্ষকের মারপিটে কালিগঞ্জে স্কুল ছাত্রের মৃত্যু
- ঢাকা-১৭ আসনের ভোটগ্রহণ শেষ, গণনা চলছে
- বরিশালে বিয়ের দিন বিদ্যুতায়িত হয়ে সেনাসদস্য বরের মৃত্যু
- শিক্ষকের মারপিটে কালিগঞ্জে স্কুল ছাত্রের মৃত্যু
