বরিশালের গৌরনদীতে বিয়ের দিন সন্ধ্যায় বিদ্যুতায়িত হয়ে সেনাসদস্য বরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সেনাসদস্যের নাম- স্বপন দে (৩২)। তিনি ওই গ্রামের দিপক চন্দ্র দের ছেলে।
স্বপন করপোরাল পদবিতে যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। সম্প্রতি বিয়ের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন।
পুলিশ সূত্রে জানা যায়,
‘বিয়ের সকল আনুষ্ঠানিকতা প্রায় শেষের দিকে ছিলো। সন্ধ্যায় বরযাত্রী নিয়ে স্বপন হবু শ্বশুরবাড়ির পথে রওয়ানা হওয়ার কথা।’
‘যাওয়ার আগ মূহুর্তে দেখতে পান আলোকসজ্জার কয়েকটি মরিচ বাতি জ্বলছে না। পরে তিনি বাতি মেরামত করতে যান। এ সময় তিনি বিদ্যুতায়িত হন।’
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন,
‘বিদ্যুতায়িত হয়ে স্বপন মারা গেছেন। মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’
আরও পড়ুন:
- থ্রিলার ঘরানার সিরিজ তাকদীর- ট্রেলার মুক্তি পেল
- ছাদে টিকটক ভিডিও বানানোয় শিক্ষকের মারধর; শিক্ষার্থীর মৃত্যু
- নদীর পানি বাড়ছে বরিশাল বিভাগে
- কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ হিরো আলমের
- কুষ্টিয়ায় পাটকলকর্মীর লাশ উদ্ধার
- প্রধানমন্ত্রী গ্রহণ করলেন‘কলাবতী’ শাড়ি ও হস্তশিল্পজাত পণ্য
- নারীদের পোশাক বিধি ঠিক রাখতে নীতি পুলিশের টহল শুরু
- মুখবয়বের ছবি নিয়ে শরিফুল রাজকে কটাক্ষ!
- বন্যার পানিতে ডুবে যাওয়া টানেল থেকে ১৩টি লাশ উদ্ধার!
- ইয়াবা বিক্রি করতে এসে শ্বশুর-জামাই গ্রেফতার!
- সহকর্মীকে ফাঁসাতে শিশুদের খাবারে বিষ মেশানোয় শিক্ষিকার মৃত্যুদণ্ড

Comments are closed.