ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে ব্যালট পেপারে এই উপনির্বাচনের ভোট নেওয়া শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
ঢাকার অন্যতম অভিজাত ও ব্যস্ত এই নির্বাচনী এলাকায় সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া শনিবার মধ্যরাত থেকে সেখানে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রবিবার মধ্যরাত থেকে নিষিদ্ধ থাকে বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার, ইজিবাইক চলাচল।
ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।
এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আটজন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হলেন আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান,
তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আকবর হোসেন।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম) এবং তারিকুল ইসলাম।
আরও পড়ুন :

Comments are closed.