১ হাজার ঘর পুড়লো দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত ঘরবাড়ি পুড়ে গেছে।

আফ্রিকার এই দেশটির বন্দরনগরী ডারবানের একটি দরিদ্র পাড়ায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে

এবং পুড়ে যাওয়া বেশিরভাগ বাড়িই খুপরি ঘর।

ছাড়া এই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়ার ধারণা করা হচ্ছে।

সোমবার (১৭ জুলাই) সংবাদমাধ্যম এফবিসি নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এতে বলা হয়,

রোববার সকালে কেনেডি রোডের অনানুষ্ঠানিক বসতিতে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

তবে কিছু প্রত্যক্ষদর্শী বলেছেন,

মদ্যপানকারী দু’জন লোকের মধ্যে তর্কাতর্কির জেরে এই আগুন শুরু হয় এবং ছড়িয়ে পড়ে।

দক্ষিণ আফ্রিকার রেড ক্রসের একজন মুখপাত্র জানিয়েছেন,

অগ্নিকাণ্ডে প্রায় ১ হাজার খুপরি ঘর ধ্বংস হয়েছে।

এতে প্রায় ৩ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

অগ্নিকাণ্ডের পর প্রচারিত বিভিন্ন ভিডিও ফুটেজে ধোঁয়া ওঠা ধ্বংসাবশেষের মধ্যে

খুপরি তৈরিতে ব্যবহৃত ঢেউতোলা টিনের অবশিষ্টাংশ দেখা যাচ্ছে।

এ সময় লোকজনকে তাদের জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করতেও দেখা যায়।

সিয়াবোঙ্গা হ্লাতশ্বেও নামের ওই কর্মকর্তা ইএনসিএ নিউজ সাইটকে বলেছেন,

আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য গরম খাবার,

ম্যাট্রেস এবং কম্বল বিতরণ করছে রেড ক্রস।

এসময় তিনি আরও অনুদানের জন্য জনসাধারণের কাছে আবেদন করেন।

আরও পড়ুন :

এনএএন টিভি